০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি ভুলে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ

  • Update Time : ০৬:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ৩৭৯ Time View

লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছেন নিজের প্রথম বিশ্বকাপ খেলার ১৬ বছর পর। চারটি বিশ্বকাপ খেলার পর আর্জেন্টিনার জার্সিতে অধরা শিরোপাটি জিতেছেন। তাতে মেসির ফুটবল ক্যারিয়ারে এসেছে পূর্ণতা। ফুটবলে সম্ভবত এমন কোনো শিরোপা নেই, যা জেতেননি। কিন্তু এর মধ্যেই চ্যাম্পিয়নস লিগ ছোট্ট করে তাঁর ক্যারিয়ারে হাহাকার তোলা শুরু করেছে। ৮ বছর হয়ে গেল মেসির হাতে ওঠেনি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

মেসি এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চারবার। ২০০৬, ২০০৯, ২০১১ ও ২০১৫—এ চারবার জিতেছেন বার্সেলোনার জার্সিতে। কিন্তু ২০১৫ সালের পর বার্সেলোনাতে আরও পাঁচ মৌসুম খেলেও দলকে আর ইউরোপ-সেরা করতে পারেননি। চ্যাম্পিয়নস লিগ এ মুহূর্তে মেসির জন্য বড় আক্ষেপ। ২০১৫ সালের পর প্রতিবারই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়গুলো মেসিকে পোড়ায়, সন্দেহ নেই। ২০১৬ সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই খেলতে পারেননি। ২০১৭-তে জুভেন্টাসের সঙ্গে পারেনি তাঁর দল বার্সা। ২০১৮ সালে রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হার, ২০১৯ সালে লিভারপুলের কাছে হার, ২০২০ সালে বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সেই ৮ গোল খাওয়ার দুঃসহ স্মৃতি; ২০২১ সালে পিএসজির কাছে হেরেই শেষ ষোলো থেকে বিদায়। এরপর পিএসজির জার্সিতে পরের দুটি চ্যাম্পিয়নস লিগেই শেষ ষোলো থেকে বিদায়ের আক্ষেপ—বিশ্বকাপজয়ী মেসি সর্বশেষ তিনটি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালেই খেলতে পারেননি।

গতকাল রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি হেরেছে ২-০ গোলে। প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজি হেরেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে পিএসজি বিদায় নিয়েছে। ফুটবল দুনিয়ার তিন বড় তারকা নেইমার-মেসি-এমবাপ্পে আবারও ব্যর্থ। গোটা বিশ্বকাপটাই নিজেদের করে নেওয়া মেসি আর এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগে সম্মিলিত প্রচেষ্টাতেও পিএসজিকে সাফল্য দিতে ব্যর্থ।

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেসি ভুলে যাচ্ছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ

Update Time : ০৬:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩