০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন যুবদল নেতা

Nurunnobi
  • Update Time : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া এলাকায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন মামলার বাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী খান।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫সেপ্টেম্বর ভাঙ্গুড়া থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছাদ, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, যুবলীগের সভাপতি দুলাল, ছাত্রলীগের সভাপতি শিবলুসহ ৪০ নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছিল, রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এতে উপজেলা আ.লীগের নেতা সাইদুর প্রফেসর সহ অনেক নেতাকে এই মামলায় আটক করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায় এই মামলার আসামি দিবো অনেক আ.লীগ নেতা কর্মীদের দেখানো হয় । আরো জানা যায় উপজেলা সকল ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে এই মামলায় পুলিশ পাঠিয়ে হয়রানি করানো হয় , স্থানীয় সূত্রে জানা যায় তিনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম আস্থাভাজন এবং মামলা প্রত্যাহারের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বিরোধ মীমাংসার মাধ্যমে মামলা প্রত্যাহার স্থানীয় রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে মামলার বাদী জুলফিকার আলী বলেন, মামলায় যা অভিযোগ আনা হয়েছিলো তা সত্য। কিন্তু সম্প্রতি আমরা স্থানীয়ভাবে সবাই মিলে আপোসে এসেছি। বাকিটা নেতাদের সাথে কথা বলে জানাবো।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হিরোক একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Share This Post

About Author Information

পাবনায় আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন যুবদল নেতা

Update Time : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬