০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় এমপি নাজিবুর রহমান মোমেনের ওপর হামলার চেষ্টার অভিযোগে শেকড় পাবনা ফাউন্ডেশনের নিন্দা

Nurunnobi
  • Update Time : ১০:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১২ Time View

মোঃ নুরুন্নবীঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ছেচানিয়া বাজার জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে বাধা এবং তাঁর ওপর হামলার চেষ্টার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা ও সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খান এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ জুলাই শুক্রবার সাঁথিয়া পৌরসভার ছেচানিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান পাবনা-১ আসনের সংসদ সদস্য ও শেকড় পাবনা ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। মসজিদ কমিটির অনুরোধে তিনি জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান শুরু করেন। তবে দ্বিতীয় খুতবার সময় বাইরে থেকে আসা কিছু ব্যক্তি তাঁর ইমামতিতে বাধা দেন বলে সংগঠনটির দাবি। এ সময় মসজিদের ভেতরে হট্টগোল, হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

শেকড় পাবনা ফাউন্ডেশন তাদের বিবৃতিতে ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং মসজিদের পবিত্রতার সুস্পষ্ট লঙ্ঘন” বলে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন একজন নির্বাচিত সংসদ সদস্যের পাশাপাশি একজন বিজ্ঞ আলেম ও ফিকাহবিদ। তাঁর সঙ্গে এমন আচরণে তারা উদ্বিগ্ন ও মর্মাহত।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি বিচ্ছিন্ন নয়; এর পেছনে দুরভিসন্ধি ও ষড়যন্ত্র থাকতে পারে বলে তারা মনে করছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনটি পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেছে। পাশাপাশি, দেশের সকল সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছে।

Tag :

Share This Post

About Author Information

সাঁথিয়ায় এমপি নাজিবুর রহমান মোমেনের ওপর হামলার চেষ্টার অভিযোগে শেকড় পাবনা ফাউন্ডেশনের নিন্দা

Update Time : ১০:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬