জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গয়েশপুর ইউনিয়ন শাখা খেলার শুভ উদ্বোধন
- Update Time : ১০:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫৩ Time View
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা জামায়াতের যুব ও ক্রিয়া বিভাগের উদ্যোগ জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গয়েশপুর ইউনিয়ন শাখার খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ) বিকাল ৪ টার সময় গয়েশপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আতাইকুলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জোয়ারদাহ মাঠে এই ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পাবনা সদর উপজেলার যুব ও ক্রিয়া বিভাগের উদ্যোগে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এর উদ্বোধনী অনুষ্ঠানে গয়েশপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সোলাইমান ফারাজির সভাপতিত্বে সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ সুমন মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন ঘোষণা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জামায়াতের সাবেক আমীর হাফেজ মাওলানা ময়েজ উদ্দিন, সদর উপজেলা জামায়াতে সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সদর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের যুব ও ক্রিয়া বিভাগের সাবেক সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাব্বির আহমেদ, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের ১নং ওয়ার্ডে সভাপতি মোঃ মাসুদ মোল্লা সহ গয়েশপুর ইউনিয়ন জামায়াতের ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে গয়েশপুর ইউনিয়নের যে দুইটি দল অংশগ্রহণ করেন, ৮ নং ওয়ার্ড ফুটবল একাদশ এবং ৫ নং ওয়ার্ড ফুটবল একাদশ। নির্ধারিত সময় দুটি দলের খেলা গোল শুন্য ড্র হয়। পরে খেলাটি ট্রাইবেকারে ৩-১ গোলে ৫ নং ওয়ার্ড জয়লাভ করেন।









