০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় শহীদ নিজামীর কবর জিয়ারতে ছেলে ব্যারিস্টার নাজিম মোমেন, লাখো জনতার ঢল

Nurunnobi
  • Update Time : ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৬০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে মজলুম ব্যারিস্টার নাজিব মোমেন বাবার কবর জিয়ারত করতে আসেন নিজ গ্রাম পাবনার সাঁথীয়ার মোনমথপুরে । ৮ বছর পর শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে তার বাবার কবর জিয়ারত করতে আসার খবর পেয়ে উৎসুক লাখো জনতার ঢল নামে ।

সাঁথিয়া-বেড়ার উৎসুক জনতার সাথে কথা বললে তারা বলেন, শহীদ নিজামীর সন্তান হওয়ার কারনে গত ৮ বছর মজলুম ব্যারিস্টার নাজিব মোমেনকে দেশে আসতে দেয়নাই ফ্যাসিস্ট হাসিনা। শহীদ নিজামীর বিরুদ্ধে সাঁথিয়ার যারা স্বাক্ষী দিয়েছে এগুলো সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট। আমরা স্বাক্ষীদের বিচার চাই।আমরা ৫ আগষ্ট থেকে নতুন করে স্বাধীনতা পেয়েছি। ব্যারিস্টার মোমেন আমাদের সাঁথিয়ার সুযোগ্য সন্তান। আমরা দলবল নির্বিশেষে আমাদের সন্তানকে কাছে পেয়ে আমরা আবেগে আপ্লুত।

সাঁথিয়ার মোনমথপুর কবরস্থানে বাবার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মজলুম ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ‍্যমে শহীদ নিজামীর রক্তের বদলা নেয়া হবে।

ব‍্যারিষ্টার নাজিব মোমেন তার বক্তব‍্যের শুরুতে ফ‍্যাসিবাদের পতনে আল্লাহর শুকরিয়া আদায় করেন ও ছাত্র জনতাকে ধন‍্যবাদ জানান। তিনি আরও বলেন, মাওলানা নিজামীকে শতাব্দীর জঘন‍্যতম মিথ‍্যাচারের মাধ‍্যমে হাসিনা ও তার দোসরেরা ফ‍্যাসিবাদ প্রতিষ্ঠার জন‍্য হত‍্যা করেছে। আমারা প্রতিহিংসায় বিশ্বাসী নই, ন‍্যায় বিচারে বিশ্বাসী। যারা অপরাধ করেছেন তাদের বিচারের দায়িত্ব সরকারের, আমরা আশা করব, সরকার ন‍্যায় বিচার নিশ্চিত করবে। কোন সরকারই শেষ সরকার নয়, কোন বিচারই শেষ বিচার নয়। আমরা মুসলিম হিসাবে পরকালে, বিচার দিবসে বিশ্বাসী। অপরাধীদের এই দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর পাকড়াও থেকে কেও রক্ষা করতে পারবেনা। আল্লাহর কাছে শহীদের একফোটা রক্তের দাম খুনী ফ‍্যাসিবাদী ও তার দোসরদের চাইতে অনেক বেশী। এই রক্তের বদলা আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ‍্যমেই নেয়া হবে। তিনি বলেন, সাঁথিয়াই আমার ঠিকানা, আমাকে শুধুমাত্র শহীদ নিজামীর সন্তান হওয়ার কারনে গত ৮টি বছর দেশে আসতে দেয়া হয় নাই, বাবার কবর জিয়ারত করতে দেয়া হয় নাই। তিনি একটি শহীদ নিজামীর স্বপ্ন একটি জনকল‍্যানমূলক ইসলামী রাষ্ট্রগড়ার সংগ্রামে সকলকে শরীক হওয়ার আহবান জানিয়ে তার বক্ত‍ব‍্য শেষ করেন। এসময় সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় মজলিসের সূরার সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, কেন্দ্রীয় সুরার সদস্য ডাঃ আব্দুল বাসেত খান,পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় শহীদ নিজামীর কবর জিয়ারতে ছেলে ব্যারিস্টার নাজিম মোমেন, লাখো জনতার ঢল

Update Time : ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪