০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
আরাভকে দেশে ফেরানোর উদ্যোগে ভাটা যে কারণে
Nurunnobi
- Update Time : ০৫:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১১৬ Time View
পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে আগামী জাতীয় নির্বাচনের আগে দুবাই থেকে দেশে ফেরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার আগ্রহ নেই সরকারের

সরকরের একটি ঊর্ধ্বতন সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আরাভকে এখন দেশে ফেরানো হলে জটিলতা বাড়তে পারে। এমন আশঙ্কায় তাঁর ব্যাপারে সরকার আপাতত চুপচাপ আছে।
কী ধরনের জটিলতা হতে পারে, এমন প্রশ্নে সূত্রটি প্রথম আলোকে বলে, এখন আরাভকে দেশে ফেরানো হলে জিজ্ঞাসাবাদে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বললে নির্বাচনের আগে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। তাই বিষয়টি নিয়ে সরকার এখন এগোতে চাইছে না।
Tag :














