০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুম বাবুলকে নিয়ে যা বললেন ফেরদৌস, ঋতুপর্ণারা

  • Update Time : ০৮:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ৯৮ Time View

মাসুম বাবুল আমার অত্যন্ত পছন্দের একজন নৃত্য পরিচালক! অসাধারণ একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন তিনি। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তিনি সেটে সব সময় সবাইকে অনেক আনন্দে মাতিয়ে রাখতেন! আমার অসংখ্য ছবির নৃত্য পরিচালক ছিলেন তিনি! আমাদের মাঝ থেকে তিনি এভাবে চলে গেছেন, এটা ভাবলেই যেন গা শিউরে উঠছে! হয়তো আরও অনেক নৃত্য পরিচালকই আসবে, কিন্তু তাঁর শূন্যস্থান কখনোই পূরণ হবে না! তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি! আপনারা যে যেখানে আছেন, সবাই তাঁর জন্য দোয়া করবেন!

ফেরদৌস
পৃথিবী থেকে আরও একজন প্রিয় বন্ধু, অসম্ভব ভালোবাসার মানুষ চলে গেলেন। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাবুল ভাই নেই। আর আমি তাঁকে জড়িয়ে ধরে আমার না–বলা কথাগুলো বলতে পারব না। আমার কথা শুনে এফডিসির আকাশ–বাতাস কাঁপিয়ে বাবুল ভাই আর হাসবেন না। নাচের মুদ্রা ভুলে গেলে মাথা চুলকে মিষ্টি হাসি দিয়ে বলবেন না আবার কর।  অ্যাকশন। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি বাবুল ভাই। আপনি আজীবন থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসা আর আমাদের শ্রদ্ধায়।

ঋতুপর্ণা
মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, কত দারুণ দারুণ কাজ। তুমি আমাকে বলতে ম্যাজিক গার্ল। বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্না ভাইয়ের কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভালো থেকো, যেখানেই থাকো।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাসুম বাবুলকে নিয়ে যা বললেন ফেরদৌস, ঋতুপর্ণারা

Update Time : ০৮:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩