০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
অভিনেত্রী হুমায়রা হিমুর মরদেহ উদ্ধার
Nurunnobi
- Update Time : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৯২ Time View
বিনোদন রিপোর্ট :
বাংলাদেশর টিভি অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তিনি মারা গেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারিনি পুলিশ ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই তার বন্ধু মিহির নিখোঁজ রয়েছেন ।
হুমায়রা হিমুকে অসংখ্য টিভি নাটকে দেখা গেছে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়।
Tag :









