০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথীয়ার ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অবৈধ কমিটি বাতিলে আনন্দ মিছিল

Nurunnobi
  • Update Time : ১১:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ২৯১ Time View

স্টাফ রিপোর্টারঃ
অগঠণতান্ত্রিক ভাবে গঠিত ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অবৈধ আহবায়ক কমিটি বাতিল হওয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১৬ আগস্ট সাঁথিয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ১২ মে উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরুর অনুপস্থিতিতে সদস্য সচিব এককভাবে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছিলেন। অভিযোগ ওঠে, ওই কমিটিতে আওয়ামী লীগের সমর্থক ও আত্মীয়স্বজনকে স্থান দিয়ে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বাদ দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে পরদিন (১৩ মে) ইউনিয়নের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

উপজেলা নির্বাহী কমিটির বৈঠকে সেই বিতর্কিত কমিটি নিয়ে তীব্র সমালোচনার পর সর্বসম্মতভাবে কমিটি বাতিলের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে ইউনিয়নের ত্যাগী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

আনন্দ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন—ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাগর লালু, সিনিয়র সহ-সভাপতি ইরাদ আলী ফকির, সাবেক সহ-সভাপতি আবু বক্কর শেখ, বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ খান, সুলতান মাহমুদ ও হেদায়েত সরদার, যুবদলের সাবেক সভাপতি মইদুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল বাছেদ বাচ্চু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, সাবেক যুবনেতা ডা. শহিদুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তারেক, উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষকদলের সদস্য শেখ সাহেব, ভূলবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিঠু, এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হোসেন।

বক্তারা বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক কমিটি বাতিল হওয়ায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে। তারা উপজেলা আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরুকে ধন্যবাদ জানান।

Tag :

Share This Post

About Author Information

সাঁথীয়ার ভূলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অবৈধ কমিটি বাতিলে আনন্দ মিছিল

Update Time : ১১:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫