সচেতন পিতার টেলিফোনে বন্ধ হয়ে গেল বাল্য বিয়ে। বরকে দুই মাসের কারাদন্ড প্রদান-
- Update Time : ১০:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ২৭০ Time View
বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় বাল্য বিয়ে দেয়ার সময় বরকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২১আগস্ট)রাতে পিতার অভিযোগের ভিত্তিতে উপজেলার কৈতলা ইউনিয়নের বাঙ্গালিয়া গ্রামে অভিযান চালিয়ে বর শরিফুল ইসলামকে(২৫) পুলিশ আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিট্রেট মোঃ মোরশেদুল ইসলামের আদালতে তার শাস্তি প্রদান করা হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, রাত ৮টার দিকে বাঙালিয়া গ্রামের কনের পিতা টেলিফোনে জানান তার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দেয়া হচ্ছে।তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হন। তিনি বরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি রাত ৮.৪৫ মিনিটে কনের বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর শরিফুল ইসলাম কে(২৫) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। সে একই ইউনিয়নের সিংহাসন গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে শরিফুল এর আগে আরো দুইটি বিয়ে করেছিলো কনের মা তার স্বামীর ইচ্চার বিরুদ্ধে তার নাবালক মেয়েকে বিয়ে দিতে যাচ্ছিলো।
কৈতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উদ্দিন পিপল বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত অভিযুক্তকে আটক করে সাজা দেয়ায় বাল্য বিয়ে রোধে সচেতনতা বৃদ্ধি পাবে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম বলেন,বাল্য বিয়ে রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।









