০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Nurunnobi
- Update Time : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ৮৩ Time View
পাবনা প্রতিনিধি:
পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতি ও পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মোঃ সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাদ মাগরিব ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি রানার প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানাসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের প্রস ইমাম
মাওলানা আলহাজ্ব ইউনুস আলী।
Tag :









