ভাঙ্গুড়া উপজেলায় ১৯টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে
- Update Time : ০১:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ২২৮ Time View
বিশেষ প্রতিবেদন :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর দিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম হাসনাইন রাসেল। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত তিনি পূজা মন্ডপগুলি পরিদশন করেন।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও এই উপজেলায় ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে সর্বমোট ১৯টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই পূজা মন্ডপগুলো ভাঙ্গুড়া পৌর এলাকায় ৬টি, ভাঙ্গুড়া ইউনিয়নে ৩টি, পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ১টি, দিলাপাশার ইউনিয়নের ২টি, অষ্টমনিষা ইউনিয়নে ২টি, খানমরিচ ইউনিয়নে ৪টি ও মন্ডতোষ ইউনিয়নে ১টি ।
এর আগে পৌরসভার পক্ষ থেকে আলহাজ্ব গোলাম হোসাইন রাসেল পূজা মন্ডপগুলিতে আর্থিক অনুদান তুলে দেন সনাতন ধর্মালম্বীদের হাতে। অপরদিকে সারা বাংলাদেশের ন্যায় ভাঙ্গুড়া উপজেলাতেও উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মেনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে শারদীয় দূর্গা উৎসব।
এরই ধারাবাহিকতায় দুর্গা পুজার মহা অষ্ঠমীতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম হাসনাইন রাসেল পূজা মন্ডপগুলি ঘুরে ঘুরে দেখেন ও সনাতন ধর্মালম্বী স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আলহাজ মো. রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম, আজাদ খান, ইবনুল হাসান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান ব্প্লিবসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।










