০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
বেড়ায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে জনসভা অনুষ্ঠিত
Nurunnobi
- Update Time : ০৮:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৩৩৮ Time View
রিপন হোসেন :
পাবনা বেড়ায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার ০৩ নভেম্বর) বিকেলে সিএন্ডবি চত্বরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে বেড়া পৌর ও করমজা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যােগে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শাসমুল হক টুকু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাঈদ, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া পৌরমেয়র মাহবুবুল আলম বাচ্চু সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Tag :










