পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটের প্রথম আয়োজন
- Update Time : ০৯:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৪২৫ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিিিটউট অব ইনোভেশন অ্যান্ড অন্টোপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে আজ শনিবার (৩০ আগস্ট) ‘উদ্ভাবন ও উদ্যোক্তা’ বিষয়ে প্রথম অ্যাকাডেমিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইআইইডি’র পরিচালক অধ্যাপক ড. আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন বিআইএম-এর পিজিডি ডিরেক্টর অপারেশনস্ এসএম আরিফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আইকিএসি’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পাবনায় প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তা এবং দেশের অন্যন্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা ইনস্টিটিটিটের বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সের বিষয়ে মতামত দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি আজকের দুনিয়ায় উন্নয়নের প্রধানতম চালিকাশক্তি। তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ সমাজকে বদলে দিতে পারে। আমাদের অ্যাকাডেমির সাথে শিল্পের সংযোগ বাড়ানো এবং নলেজ শেয়ার করতে হবে। এই ইনিস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তরুণদের উদ্যোগী হতে অনুপ্রাণিত করা এবং দেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।”

বিআইএম-এর ডিরেক্টর অপারেশনস্ এসএম আরিফুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রির সমন্বয় ও সংযোগ স্থাপন করতে হবে। প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। নেটওয়ার্ক বাড়ানো এবং যুগোপযোগী কোর্স চালু করতে হবে উদ্যোক্তা তৈরির জন্য।”
সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসফাকুর রহমান। আইকিউএসি’র আয়োজনে বিশ্ববিদ্যালয়রে কনভেনশন সেন্টারে কর্মশালাটি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিিিটউট অব ইনোভেশন অ্যান্ড অন্টোপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ নামে এ বছর ইনিস্টিটিউটটি চালু হয়। বিভিন্ন বিষয়ে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিই হবে এর কাজ। ইনস্টিটিউটটি খোলার পর এই প্রথম কর্মশালা অনুষ্ঠিত হলো।









