০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ভারী বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ

  • Update Time : ০৯:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৩০৫ Time View

পাবনার সাঁথিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে ধসে গেছে কাশিনাথপুর রেলস্টেশনের সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে ট্রেনে চলাচলকারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকায় চরম বিপাকে পরেছে যাত্রীরা। এ ছাড়াও পাবনা শহরের নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় দূর্ভোগে পরেছে সাধারন মানুষ। এদিকে পাবনা সদর গোরস্থানও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রেলওয়ের বাইপাস সড়ক ভারী বর্ষণে ধসে গেছে। কাশিনাথপুর ডাবতলা থেকে কাশিনাথপুর রেলওয়ের সড়কের হেদায়েতপুর গ্রামের মোড় পর্যন্ত রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকাবাসীর ধারণা, রাস্তার নীচে ভেতর দিয়ে ইঁদুরের গর্ত থাকায় সেখান দিয়ে পানি গিয়ে এমনটা হয়েছে।এদিকে বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পূর্ব পাড়ায় ঝড়ো বাতাসে চারটি পরিবারের ৬টি টিনের ঘর ভেঙ্গে গেছে। কয়েকটি ঘরের চালের টিন উড়ে গেছে। বাতাসে বড় গাছ পড়ে ঘর ভেঙে গেছে বলে জানান ভুক্তভোগীরা। ওই গ্রামের মজনু, ইউছুফ আলী, ইঊনুছ আলী ও শহীদের ৬টি টিনের ঘর ভেঙে গেছে।

গত দুই দিনব্যাপী বিরামহীন ভারী বর্ষণে পাবনার নিম্নাঞ্চলে পানি জমে অনেকেই পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সড়ক পানিতে ডুবে যাওয়ায় চলাচলে ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকার খাল-বিল, চাষ করা পুকুরও পানিতে ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নং ওয়ার্ডের সদস্য সাজিবুল হাসান সুজন বলেন, ভাঙ্গা এ সড়কের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেলস্টেশনে যাওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে লোকজনকে। পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুতই রাস্তাটি ঠিক করা হবে বলেও জানান তিনি।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় ভারী বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ

Update Time : ০৯:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩