০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দুই দিনব্যাপী এসইপি সুপণ্য মেলার উদ্বোধন

Nurunnobi
  • Update Time : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ২৩৩ Time View

পাবনা প্রতিনিধি
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)- এর উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত আখের গুড় ও বস্ত্রপণ্যের দুইদিন ব্যাপী এসইপি সুপণ্য মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুল রহিম পাকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম, এক্সপ্রেশন এনরুটের ম্যানেজার জিনাত জাহান তোয়া,পিসিডি প্রশাসনিক কর্মকর্তা জাহান আলী আকাশ, এনডিপির প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালেক,মোহাম্মদ আরমান আলি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন আসল আখের গুড় ক্যামিকেল যুক্ত গুড়ের আধিপত্যে হারিয়ে যাচ্ছে। কিন্তু এসইপির উদ্যোগে অর্গানিক উপায়ে আবারও আমরা আসল গুড়ের স্বাদ পেতে যাচ্ছি। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ বান্ধব ও নিরাপদ গুড়ের বাজার গড়ে উঠবে। নারীরা পোশাক তৈরি করে নিজেরাই যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি হস্তশিল্পকে প্রসারিত করছেন।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এবং অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এক্সপ্রেশন এনরুট। দুইদিন ব্যাপি মেলা ( ২১ অক্টোবর ) রাত ১০ টায় সমাপ্ত হবে ।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় দুই দিনব্যাপী এসইপি সুপণ্য মেলার উদ্বোধন

Update Time : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩