পাবনায় জামায়াতের অবরোধ কর্মসূচি পালিত
- Update Time : ০২:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১১১ Time View
স্টাফ রিপোর্টার :
অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ৫ ও ৬ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে পাবনা জেলা জামায়াতের উদ্যোগে অবরোধ কর্মসূচি পালন করা হয়। জামায়াত ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে অবরোধ পালন করেছে পাবনা জামায়াতের নেতাকর্মীরা।
বুধবার (৫ ই নভেম্বর) সকালে অবরোধ কর্মসুচিটি ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে মহেন্দ্রপুর বাঁশ বাজার এলাকার গিয়ে বিক্ষোভ মিছিল শেষে হয় । মিছিল রাস্তা অবরোধ করা হয়।
বিক্ষোভ মিছিলের ও অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন পাবনা পৌর জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল কাদের,শুরা সদস্য মোঃ ইকরাম হক , সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সদরের অফিস সেক্রেটারী ও শিবিরের শহর শাখার সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ পৌর, সদর ও শিবিরের বিভিন্ন শাখায় নেতা কর্মী উপস্থিত ছিলেন।










