০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
পাবনায় কৃষি, শিক্ষা ও খেলার উপকরণ বিতরণ
Nurunnobi
- Update Time : ০৭:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ৭৫ Time View
বিশেষ প্রতিনিধি:
পাবনার মালঞ্চী ইউনিয়নে উন্নয়ন তহবিল থেকে কৃষি, শিক্ষা ও স্কুল বাচ্চাদের খেলার উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) দুপুরে ইউনিয়নের হাড়িবাড়িয়াতে এ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় প্রিন্স এমপি শতাধিক কৃষকের হাতে কীটনাশক স্প্রে মেশিন, স্কুল শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, মালঞ্চী ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবু সহ সুবিধাভোগীরা।
Tag :










