চাটমোহরে প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শ্বাশুরি-ছেলেকে পুলিশে দিল গ্রামবাসী
- Update Time : ১১:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৪৮২ Time View
চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শ্বাশুড়ি এবং সৎ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, ২/৩ বছর আগে ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সাথে শাপলা নামের একটি মেয়ের বিয়ে হয়। মঞ্জিল বিদেশ যাবার পর থেকে শাপলা খাতুনকে মাঝেমধ্যেই নির্যাতন করতো তার শ্বাশুরি মনোয়ারা খাতুন এবং সৎ ছেলে মোঃ শিপন হোসেন।

শুক্রবার সকাল ১১ টার দিকে ৭ মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনকে তার শ্বাশুরি মনোয়ারা এবং সৎ ছেলে শিপন শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখে। বিষয়টি স্থানীয়রা টের পেলে শিপন এবং মরিয়মকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানান, শাপলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা এবং শিপনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









