০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
চাটমোহরে ট্রাকটর চাপায় বৃদ্ধার মৃত্যু
Nurunnobi
- Update Time : ১০:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১০১ Time View
নিজস্ব সংবাদদাতা:
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের মাস্তান বাজার কৈলমহল সড়কে রবিবার (০২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে মাটি বোঝাই ট্রাকটরের চাপায় রিতা গোমেজ (৬৫) এর মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ট্রাকটরটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, নিহত রিতা গমেজ কৈলমহল এলাকার ইকনা গমেজ শিউস এর স্ত্রী। রবিবার বিকেলে রিতা বাড়ী থেকে হেটে বাজার এলাকায় যাওয়ার সময় মাটি বোঝাই ট্রাকটর চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটরটি আটক করে পুলিশে খবর দেয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান, আমরা এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :










