০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিদেশি ব্যবস্থাপনা অপরিহার্য: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন

Nurunnobi
  • Update Time : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৩৭৫ Time View

oplus_1024

নিজস্ব সংবাদদাতাঃ
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগ বাড়াতে বিদেশি ব্যবস্থাপনা জরুরি। বিশ্বের বহু উন্নত দেশে বন্দর পরিচালনায় বিদেশি অংশীদারিত্বের মাধ্যমে দক্ষতা ও লাভজনকতা বেড়েছে, বাংলাদেশেও সে ধারা অনুসরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “যাদের ব্যক্তিস্বার্থে আঘাত লাগে, তারা বলেন আমরা নাকি বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছি। বাস্তবে বিষয়টা তা নয়। গার্মেন্টসসহ দেশের অনেক খাতেই বিদেশি কোম্পানির অংশগ্রহণ রয়েছে। বন্দর ব্যবস্থাপনাতেও তাদের অভিজ্ঞতা কাজে লাগালে আমরা আরও বেশি লাভবান হবো।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর এখনো পূর্ণ আধুনিকতার পর্যায়ে পৌঁছায়নি। “এটি আধুনিক করতে হলে বিদেশি ব্যবস্থাপনা ও বিনিয়োগ প্রয়োজন। তাতে শুধু কার্যক্রমই নয়, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।”

নগরবাড়ি আধুনিক নদী বন্দর সম্পর্কে তিনি জানান, এ বন্দর চালুর পর স্থানীয় ব্যবসায়ীরা ইতোমধ্যে সুফল পাচ্ছেন। ভবিষ্যতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
“আমরা চারটি ড্রেজার পেয়েছি, যার একটি এখানকার নাব্যতা সংকট দূর করতে ব্যবহার করা হবে। সবমিলিয়ে এটিকে একটি মাঝারি আধুনিক পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে,” বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সতের বছরে অনেকেই ভোট দিতে পারেননি, অনেকেই ভোট বাক্স দেখেননি। তাই চিন্তা-ভাবনা করে সবাইকে ভোট দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। সরকার নির্বাচনকেন্দ্রে বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার বেগম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, সুজানগর উপজেলা জামায়াতের আমির কেএম হেসাব উদ্দিন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, সুজানগর ইউএনও মীর রাশেদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা।

Tag :

Share This Post

About Author Information

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিদেশি ব্যবস্থাপনা অপরিহার্য: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন

Update Time : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫