০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসাকার উদ্যোগে ৬৪ জন উদ্যোক্তার মাঝে ১৩ লক্ষ ১২ হাজার টাকা অনুদান সহায়তা প্রদান

Nurunnobi
  • Update Time : ১১:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৮৯ Time View

বার্তা সংস্থা পিপ (পাবনা) : সাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন বিষয়ক উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোমবার সকালে পাবনার চরগড়গড়ির চরনিকেতনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের মধ্যে এই অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ওসাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন বিষয়ক উপ-প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে ব্যবসা প্রতিষ্ঠানের শোভন কর্ম পরিবেশ নিশ্চিতকরণ এবং ই-কমার্স ও ব্র্যান্ডিং প্রোমোশনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৬৪ জন উদ্যোক্তার মাঝে ১৩ লক্ষ ১২ হাজার টাকা অনুদান সহায়তা প্রদান করা হয়। ইতোপূর্বে এই প্রকল্পের আওতায় ১৪৬ জনকে ২২ লক্ষ ৪৭ হাজার টাকা বিভিন্ন খাতে অনুদান সহায়তা প্রদান করা হয়। অর্থাৎ এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত সর্বমোট ২১০জনের মাঝে ৩৫ লক্ষ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। পিকেএসএফ-এর PACE প্রকল্পের আওতায় মূলত কারখানার শোভন পরিবেশ যেমন: নারী কর্মীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, হাত ধোয়ার বেসিন স্থাপন, ভেন্টিলেশনের এক্সস্ট ফ্যান, আধুনিক প্রযুক্তি উন্ননয়ন, ই-কর্মাস ভিত্তিক বিপণন ও ব্র্যান্ড প্রমোশনের জন্য এ ধরনের সহায়তা প্রদান করা হয়।
দৈনিক যুগান্তর ও চ্যানেল আই পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সময়ের অন্যতম কবি, প্রাবন্ধিক ও ওসাকা’র নির্বাহী পরিচালক মজিদ মাহমুদ। সম্মাননীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কবি আসাদ মান্নান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহেদুজ্জামান টিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, ওসাকা’র পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, ডাঃ মাসুম হাসান।
ওসাকা’র সিনিয়র কর্মকর্তা শামসুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসাকা’র উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়ারেস শিপু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ওসাকার উদ্যোগে ৬৪ জন উদ্যোক্তার মাঝে ১৩ লক্ষ ১২ হাজার টাকা অনুদান সহায়তা প্রদান

Update Time : ১১:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩