০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে হরতাল-অবরোধবিরোধী কৃষকবন্ধন! মহাসড়কে সবজি ঢেলে প্রতিবাদ

Nurunnobi
  • Update Time : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ৭২ Time View

বিশেষ প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে হরতাল-অবরোধ বিরোধী কৃষকবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। এছাড়াও মহাসড়কে কাঁচা সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়েছেন তারা।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির ব্যানারে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের পাশে কৃষি ভান্ডারখ্যাত মুলাডুলি সবজি আড়তের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সাধারণ কৃষক, আমরা রাজনীতি বুঝি না। কিন্তু রাজনীতি ঝামেলায় পড়ে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সবজি নষ্ট হচ্ছে। আমরা কৃষকদের জন্য হুমকি এই হরতাল-অবরোধ বন্ধ চাই। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে সকল রাজনৈতিক দলকে অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, আমরা কৃষকরা তো কোনো দলের নয়, রাজনীতি করি না। আমরা সবজি উৎপাদন করি। কিন্তু আমরা সেই সবজি বিক্রি করতে পারছি না। গাড়িতে আগুন দেয়া হচ্ছে। এজন্য কোনো গাড়ি আমাদের সবজিবহন করছ না। ব্যাপারিরাও আসছে না।

কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি বেলি বেগম ও মৎসজীবী হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

দুপুর ১২টায় শুরু হওয়া মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন কৃষকরা। এসময় পাবনা-রাজশাহী মহাসড়কে কাঁচা সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ জানান।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈশ্বরদীতে হরতাল-অবরোধবিরোধী কৃষকবন্ধন! মহাসড়কে সবজি ঢেলে প্রতিবাদ

Update Time : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩