০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nurunnobi
  • Update Time : ০৮:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১০১ Time View

সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে একদিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে দুই শিক্ষার্থীদের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলো, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ছেলে শহীদ মাল (১৫) ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুমনা খাতুন (১৬)। সুমনা খাতুন ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রী এবং শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার দিবাগত রাতের কোনো এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহীদ মাল নিজ ঘরের আড়ার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে শহীদের নিজবাড়ির শয়নকক্ষের বাঁশের আড়া থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, স্কুলছাত্রের পরিবার থেকে দাবি করা হয়েছে মোবাইল কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘাইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

একই থানার এসআই আব্দুল মোত্তালেব বলেন, খবর পেয়ে সুমনার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মারা যাওয়া কারণ এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হবে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈশ্বরদীতে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৮:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩