০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
আতাইকুলার জামায়াত নেতা নাজিম গ্ৰেফতার
Nurunnobi
- Update Time : ০৬:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১০৬ Time View
সংবাদদাতা:
আতাইকুলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি পশ্চিমবনগ্ৰামের আতাহার মুন্সির ছেলে, মোঃ নাজিম উদ্দিনকে বৃহস্পতিবার (২ নভেম্বর) আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় সাদা পোশাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তিনি পুষ্পপাড়া কামিল মাদরাসা সাবেক ছাত্র ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, তিনি বলেন পুলিশ অন্যায় ভাবে নিরীহ নিরপরাধ ও সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই জামায়াত নেতাদের গ্রেপ্তার করছেন।
এ বিষয়ে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব বলেন, এই গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নিরীহ নিরাপদ জামায়াত নেতাদের মুক্তি দাবি করছি।
Tag :










