সুজানগর উপজেলা নির্বাচনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা বাতিল ১
- Update Time : ১২:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ৩৭৭ Time View
সুজানগর সংবাদদাতা:
আসন্ন পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনে ৮জন প্রার্থীর মধ্যে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং বকুল হোসেন নামে ১জন সাধারণ ভাইস চেয়াম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তাছাড়া উপজেলা চেয়ারম্যান পদে ২জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গত বুধবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মাহবুবুর রহমান ওই সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যান পদে যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবদুল ওহাব ও বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ ছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে মোঃ জুয়েল রানা, এ.এস মোস্তফা আহমেদ, মোঃ জিয়াউর রহমান কল্লোল ও কেএম টিপু সুলতান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সারমিন আক্তার শিপরা, মোছা ঃ মর্জিনা খাতুন ও জুলিয়া খান জুঁইয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।










