০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে বিপুল পরিমাণ টাকা সহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

Nurunnobi
  • Update Time : ০৭:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ৩৭১ Time View

সংবাদদাতা:
বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে আটক করেছে র‍‍্যাব। এসময় তার ১১ জন সহযোগীকেও আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান। এর আগে সোমবার (০৬ মে) দিবাগত রাত ১২ টার দিকে সুজানগরের চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের আটক করে র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থা শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়। এসময় শাহিনের কাছ থেকে ব্যাগভর্তি প্রায় ২৩ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, আগামী ৮ মে পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটরসাইকেল)।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সুজানগরে বিপুল পরিমাণ টাকা সহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক

Update Time : ০৭:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪