সুজানগরে আওয়ামী লীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ
- Update Time : ১০:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১১০ Time View
এম মনিরুজ্জামান, সুজানগর :
দেশব্যাপী বিএনপি জামায়াতের সমাবেশের নামে নৈরাজ্য,সন্ত্রাস, সৃষ্টি, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, মানুষ হত্যা ও পরিবহন ভাঙচুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ আলী বাদশা, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আফসার আলী, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, কুতুব উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক সরদার রহুল আমিন, পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, জায়দুল হক জনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, সাব্বির আহমেদ শাওন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম সোহাগ হোসেন,এন এ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান নয়ন, ছাত্রলীগনেতা শান্ত সহ আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










