সাথিয়া ও আটঘরিয়া ৬জন জামায়াত নেতাকর্মী গ্রেফতার
- Update Time : ১১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ২১৭ Time View
নিজস্ব প্রতিনিধি:
২৮ শে অক্টোবরের মহাসমাবেশ, ২৯ অক্টোবর হরতাল ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর টানা তিন দিন রাজপথ রেলপথ অবরোধকে কেন্দ্র সারা দেশের ন্যায় পাবনাতে চলছে ব্যাপকভাবে পুলিশি ধরপাকড়। সোমবার (৩০ অক্টোবর) পাবনা জেলায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা পুলিশ।
সাথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান জানান, সাঁথিয়া থানা পুলিশ সাঁথিয়া পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল গফুর সহ তিনজনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ভাগ্নে, বাকি বিল্লাহ, পিতাঃ মোঃ মোসলেম উদ্দিন, গ্রাম -ছোট পাইকশা, চাঁদু মিয়া, পিতা -আফছার আলী, গ্রাম- সোনাতলা,সাথিয়া।
অন্যদিকে আটঘরিয়া উপজেলার মাজপাড়া গ্রামের আবু তালেব খানকে খিদিরপুর বাজার থেকে ও
চাঁদভা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সভাপতি সুজন আলী এবং একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামের রওশন আলিকে আটঘরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান ও আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম নেতৃবৃন্দ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন ।










