০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জামায়াত বিএনপির বিভিন্ন মামলায় গ্রেফতার ২২

Nurunnobi
  • Update Time : ০৬:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ১৬৯ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
পুলিশের পৃথক অভিযানে সাতক্ষীরায় জামায়াত ৫জনসহ বিএনপির বিভিন্ন মামলায় আরো ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ৭ই নভেম্বর বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গ্রেফতারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মীরা হলেন, বিএনপির সক্রিয় সদস্য সাতক্ষীরা সদর থানার ওমরাবতী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৫৬), বিএনপির সক্রিয় সদস্য পারমাছখোলা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা আব্দুর জাকির (৪৫), বিএনপির সক্রিয় সদস্য আশাশুনির শ্বেতপুর গ্রামের মৃত ডাঃ মাওলা বক্সের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫), শ্যামনগরের গাবুরা ইউনিয়নের স্বেছাসেবক দলের সভাপতি মোঃ মহাতাব উদ্দীন সরদারের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৫০) এবং জামায়াতের সক্রিয় সদস্য সাতক্ষীরা সদরের আমতলার মৃত আহম্মদ আলী সরদারের ছেলে মোঃ কামরুল ইসলাম সরদার।

একই সময়ে জেলার ৮টি থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পালাতক আসামীসহ ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জামায়াত বিএনপির বিভিন্ন মামলায় গ্রেফতার ২২

Update Time : ০৬:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩