০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে হত্যা করার দায়ে ছেলের মৃত্যুর দন্ড

Nurunnobi
  • Update Time : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ২০০ Time View

মোঃ লতিফুর রহমান (লতিফ) বগুড়া:
মা’কে হত্যার দায়ে ছেলে গোপাল চৌহানকে মৃত্যুদণ্ড দিয়েছেন বগুড়া’র আদালত।

বগুড়ায় মা সোনিয়া চৌহানকে (৬৫) হত্যার দায়ে ছেলে গোপাল চৌহানকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার ঘোষ রজত।
মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহা (২২)।
জানা গেছে, গোপাল ছোট থাকতেই তার বাবা মারা যান। গোপালের ধারণা, তার মা সোনিয়া বাবাকে হত্যা করেছেন। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে বাড়িতে যান গোপাল। তখন তার মা ঘুমিয়ে ছিলেন। ওই সময় মোটা সুতা দিয়ে মায়ের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর সকালে নিজেই থানায় হাজির হন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ওই বছরের ৮ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গোপাল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দিয়েছেন

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাকে হত্যা করার দায়ে ছেলের মৃত্যুর দন্ড

Update Time : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩