০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
বেড়া উপজেলা আমিনপুর থানাধীন সন্ন্যাসীবাধা গ্রামে বসত বাড়িতে আগুন।
Nurunnobi
- Update Time : ০৮:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ২৭৮ Time View
মোঃ হাসান মিয়া, বেড়া প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন সন্ন্যাসীবাধা গ্রামের বাসিন্দা গফুর মোল্লার বাড়ীতে আগুন লেগে পুড়ে সব চাই হয়ে গেছে। বুধবার সকাল ১১টার দিকে এক ভয়াবহ অগ্নকান্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীও লোকজন এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা যায়।
এসময় ঘরে থাকা নগদ সাড়ে তিন লক্ষ টাকা, ২টি ল্যাপটপ, টিভি, ফ্রিজ অন্যান্য আসবাবপত্র সহ আনুমানিক ১৪ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে বলে সাংবাদিকদের জানায় ভুক্তভোগী পরিবারের লোকজন । বর্তমানে পরিবারটির সম্বল বলতে শুন্য ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমিনপুর থানা পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান।
Tag :









