পাবনা সুজানগর সম্রাট ফ্যানস ক্লাবের টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ।
- Update Time : ০৯:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ২৮৫ Time View
বিশেষ প্রতিনিধিঃ
পাবনা সুজানগরে সম্রাট ফ্যানস ক্লাবের উদ্যােগে ফুটবল টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার ০৯ নভেম্বর) বিকেলে সুজানগর উপজেলার চিনাখরা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান সমাপনি ফুটবল খেলার উদ্বোধন করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান সিরাজ সম্রাট, উপজেলার সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু জাফর সরদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু মুছা খাঁ সহ স্থানীয় আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের জনগণ।
ফুটবল খেলাটি শুরু হলে দর্শকের করতালিতে প্রানবন্ত হয়ে উঠে চিনাখরা উচ্চ বিদ্যালয়।
উক্ত খেলায় পাগলা একাদশকে (২-০) গোলে হারিয়েছে করমজা ফুটবল একাদশ।









