পাবনা জেলা জামায়াতের রাজপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল
- Update Time : ১০:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১১৩ Time View
স্টাফ রিপোর্টার:
অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ৫ ও ৬ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে আজ ২য় দিন বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৭ ঘটিকার সময় রাজশাহী -পাবনা মহাসড়কের ৭ মাইল নামক স্থানে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান ও শ্রমিক কল্যাণ জেলা সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল কাদের, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, শুরা সদস্য ও শহর শিবিরের সাবেক সভাপতি মোঃ ইকরাম হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, নায়েবে আমির মাওলানা খন্দকার জাকারিয়া হোসাইন, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, অফিস সেক্রেটারী আরিফুল ইসলাম সহ জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









