০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার আটঘরিয়া স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

Nurunnobi
  • Update Time : ০৩:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ১৩৪ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার
চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্ৰামে স্বামীর উপর অভিমান করে স্ত্রী বৃষ্টি রানী (২০) নামে এক গৃহবধু নিজ বাসায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। সে জেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে। এঘটনায় নিহতের স্বামী অমিত রায়কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সঞ্জয়পুর গ্রামে তার শ্বশুর বাড়িতে। এ বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলাম।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের অনুকূল রায়ের ছেলে অমিত রায় (২৮) এর সাথে আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে বৃষ্টির (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ ঘটনার দিন দুপুরে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বৃষ্টি।

এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলামের জানতে চাওয়া হলে, তিনি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনার আটঘরিয়া স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

Update Time : ০৩:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪