পাবনায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৯৮ Time View
সংবাদদাতা:
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে একজন মাদক ব্যবসায়ী ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ০২/০৩/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ আহসান আছান(৪৩), পিতাঃ মোঃ রইচ উদ্দিন, সাং-নুরপুর ১০নং ওয়ার্ড, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদক দ্রব্য ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।









