পাবনায় ছাত্রলীগ নেতা সম্রাটের নেতৃত্বে অবরোধ বিরোধী মোটর সাইকেল শোভাযাত্রা।
- Update Time : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৬১ Time View
মনিরুল ইসলাম, সুজানগর প্রতিনিধি:
পাবনার সুজানগরে বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ, পরিবহনের ভাঙচুর ও অবরোধের বিরুদ্বে মোটকসাইকেল শোভাযাত্রা করছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
রবিবার (১২ নভেম্বর) পাবনা০২ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জননেতা জনাব ইমরান সিরাজ সম্রাটের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে সুজানগর পৌরসভা সহ উপজেলার দুলাই, তাঁতিবন্ধ, ভায়না,সাতবাড়িয়া,নাজিরগঞ্জ, সাগরকান্দি,মানিকহাট, রানীনগর, আহম্মাদপুর স্হানীয় সড়ক সহ পাবনা-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা।
এসময় পাবনা০২ আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জননেতা জনাব ইমরান সিরাজ সম্রাট বলেন
সামনে নির্বাচনকে কেন্দ্র করে অবরোধ মোকাবেলা করতে হবে। এমনভাবে মোকাবেলা করতে হবে, যাতে সাধারণ মানুষ আমাদের সাথে থাকে, কারণ আওয়ামী লীগ উন্নয়নের দল, এদেশের মানুষের কথা বলে।
নেতা কর্মীর উদ্দেশ্যে সম্রাট আরো বলেন, আজকের মোটরসাইকেল শোভাযাত্রায় যারা আসছেন প্রতিটি ব্যক্তিই সম্রাট, কারো উপর যেন অন্যরকম আচারণ প্রকাশ না পায়।
এসময় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম শাহাজাহান ও পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাবিউল ইসলাম শ্রীমান্ত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাসিম সহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের জনগণ।










