০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় এসে প্রেমের টানে সংসার পাতলেন আমেরিকার তরুণী

Nurunnobi
  • Update Time : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ২০৬ Time View

নিজস্ব সংবাদদাতা:
প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বেধেছেন আমেরিকার তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন ( ২০) পাবনার ঈশ্বরদীর আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে । তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দ।

ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর আব্দুল লতিফের ছেলে আসাদুজ্জামান রিজু। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করেন।

বাংলাদেশে এসে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হারলি এবেগেল আইরিন ডেভিডসন। তারা ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাসায় গিয়ে তাদের সঙ্গে আলাপকালে রিজু ও ডেভিডসন জানান, এক বছর আগে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।

আসাদুজ্জামান রিজু জানান, আমরা ভালোবেসে বিয়ে করেছি। প্রতিদিন অনেক লোকজন আসছেন ডেভিডসনকে দেখতে। নতুন সংসার কেমন লাগছে- জানতে চাইলে ভাঙা ভাঙা বাংলায় ডেভিডসন বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।

আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ বলেন, আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি। ওরা ভালোভাবে সংসার করতে পারে এই দোয়াই করি।

ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু বলেন, আমি শুনেছি আমেরিকার এক তরুটি এসে বিয়ে করেছে এবং ওরা ভালো আছে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় এসে প্রেমের টানে সংসার পাতলেন আমেরিকার তরুণী

Update Time : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩