০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Nurunnobi
  • Update Time : ০৮:৫১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক :
পাবনায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র শহরে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে পাবনা পৌর শহরের শহীদ আইনুদ্দিন আইন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম পাবনা পৌরসভার পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম অ্যাকাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ আরও কয়েকজনের শত্রুতার জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার পর রাতে শহীদ আইনুদ্দিন আইন কলেজ এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর স্থানী লোক জন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানাল যে আপনার ছেলেকে নাকি চাকু মেরেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কী কারণে ছেলেটাকে মারল কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আজ রোববার (২২ অক্টোবর) নিহতের ময়নাতদন্ত সম্পন্ করা হবে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Update Time : ০৮:৫১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩