০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি স্পীকার শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ, ঢাকায় নেয়া হয়েছে হেলিকপ্টারে।

Nurunnobi
  • Update Time : ১০:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৯৯ Time View

নিজস্ব সংবাদদাতা। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। জরুরি চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় নেয়া হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে বেলা ১১টার দিকে তিনি বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন‌ এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের ডাক্তাররা চিকিৎসা দেয়ার পর তিনি কিছুটা সুস্থতাবোধ করেন। তারপর তাকে নিজ বাসায় নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু উনার হার্টের অবস্থা ততটা ভালো নয়। এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডেপুটি স্পীকার শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ, ঢাকায় নেয়া হয়েছে হেলিকপ্টারে।

Update Time : ১০:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪