চাটমোহরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রমিকার আবস্থান।
- Update Time : ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১১৭ Time View
চাটমোহর সংবাদদাতা:
পাবনার চাটমোহরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রমিকার আবস্থান। এখন কি হবে- এমন প্রশ্ন উভয় -পরিবার এবং প্রতিবেশীদের। ৪ নভেম্বর সকাল ১০ টার দিকে উর্মিলা আক্তার বৃষ্টি (২৪) নামের ঐ মেয়ে প্রেমিক নাহিদের বাড়িতে অবস্থান নেয়। বাড়ির লোকজন
উর্মিলাকে বাড়ির বাইরে রাস্তার রেখে সকল ঘরে তালা দিয়ে সবাই অন্যত্র চলে যান। ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী দক্ষিণ পাড়ায়।
সন্ধ্যায় ঘটনার স্থলে গিয়ে বিয়ের দাবীতে অবস্থান গ্রহণকারী উর্মিলা আক্তার বৃষ্টির সাথে কথা হয়। সে জানায়, উপজেলার উথুলী দক্ষিণ পাড়ার মো: আনছার আলীর ছেলে নাহিদ ( সেনাবাহিনীতে চাকুরি করেন) এর সাথে প্রায় তিন বছর যাবৎ প্রেমের সম্পর্ক। উর্মিলা আরো জানান, বিবাহ করার ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মিলা- মেশা করে। হঠাৎ করে তার সাথে গত ১২ অক্টোবর, থেকে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ বন্ধ করে দেয়।
প্রেমিকা উর্মিলা নাহিদের পরিবারের সাথে যোগাযোগ করে কোন প্রকার সুফল পান নাই। তাই কিছু প্রমানাদীসহ নাহিদের বাড়িতে বিবাহর দাবীতে অবস্থান গ্রহণ করেন। এক পর্যায়ে উমিলার উপর নির্য়াতনের অভিযোগ করে। অপরদিকে নাহিদের প্রতিবেশীরা এ অভিযোগ অস্বীকার করেন। উর্মিলার পিতার মো: নজরুল ইসলাম, (সৌদি প্রবাসী) চাটমেহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামে তাদের বাড়ি । উর্মিলা বগুড়া জিয়াউর রহমান মেডিকেলের ল্যাব টেকনিশিয়াল পদে চাকুরি করেন এবং সেখানে বর্তমানে থাকেন। উমিলার আত্মীয়- স্বজন বিবাহ দেবার পক্ষে। অপরদিকে নাহিদেের আত্মীয় – স্বজনরা বিয়ে না দেওয়ার পক্ষে।স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে।









