০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর ডুবে শিশুর মৃত্যু-
Nurunnobi
- Update Time : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৮৫ Time View
ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইউসুব মিয়া (২)শিশুর করুন মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর )দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুব মিয়া (২)ওই গ্রামের মুসা মিয়ার ছেলে বলে জানা যায়।
স্বজনরা জানায়,ওই সময় ইউসুব ও অন্যান্য শিশুরা বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে ইউসুব নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে নিজেদের পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
এ ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, ওই এলাকায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি, অসুস্থতার কারনে যেতে পারিনি তবে এমন ঘটনা খুবই দুঃখজনক।শোকার্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য উক্ত ঘটনায় নিহতের এলাকায় শোকের মাতম চলছে।।
Tag :










