উত্তর মাছিবপুর গোরস্থান হাফিলিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে ইসলামী জলসা
- Update Time : ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৬৯ Time View
এডিটর:
পাবনা সদর উপজেলার উত্তর মাসিমপুর গোরস্থান, হযরত আয়েশা সিদ্দিকা (রা:) আবাসিক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে দুই দিন (শুক্রবার ও শনিবার ৩ – ৪) ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন, ক্লিনিক মালিক সমিতির সভাপতি, অত্র গোরস্থান ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম মল্লিক এবং অত্র গোরস্থান ও মাদ্রাসার সেক্রেটারি আমার শরিফুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র আমার শরিফ উদ্দিন প্রধান । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন (মুতাই) , ২ নং ওয়ার্ডের মেম্বার আমার শরিফুল ইসলাম রাসিক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব ক আলহাজ্ব শাহ আলম খান বেনু।
শুক্রবার (৩ নভেম্বর ) বাদ আসর হইতে প্রথম দিনের পুরুষ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট হইতে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার লেখক ও গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এম হাসিবুর রহমান ।
দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন, পাবনা পদ্মা কলেজের সহকারী অধ্যাপক ও পাবনা আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আব্দুল গাফফার খান । তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জালালপুর খানকায়ে আলিয়া এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইসমাইল হোসেন মাছিমপুরি। চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাসলিসুল মুফাসসিরিন পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক হযরত মাওলানা আলমগীর হোসেন। পঞ্চম বক্তা হিসাবে বক্তব্য রাখেন, চর শিবরামপুর দাখিল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা মোঃ সরোয়ার হোসেন । ষষ্ঠ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাবনা বাস টার্মিনাল এর আয়রন মার্কেট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ আল আমিন।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৯ টার মহিলা মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সৌদি আরবের নিশান্স মদিনা ইউনিভার্সিটির হযরত মাওলানা আবু সাঈদ আল মাদানী । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালপুর খানকায়ে আলিয়ার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইসমাইল হোসেন মাছিমপুরী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর তাঁতিপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ ওয়াজেদ আলী সাহেব।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন।










