০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান ২৪ জেলে আটক নৌকা, জাল ও ইলিশ মাছ জব্দ

Nurunnobi
  • Update Time : ০৯:১৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ২০৯ Time View

সুজানগর সংবাদদাতা :
সরকারি নিষেধাজ্ঞা অপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক এবং ৮ টি নৌকা সহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক এবং নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
নাজিরগঞ্জ নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, রাজশাহী নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে রাতভর সুজানগর উপজেলার রায়পুরে ও হাসামপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অপেক্ষা করে মা ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ৮টি নৌকা, ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Share This Post

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সুজানগরে পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান ২৪ জেলে আটক নৌকা, জাল ও ইলিশ মাছ জব্দ

Update Time : ০৯:১৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩