সাঁথিয়ায় শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৩৪৩ Time View
সাঁথিয়া সংবাদদাতাঃ
পাবনার সাঁথিয়ায় আদর্শ শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৬ আগস্ট) বিকেলে বোয়াইলমারী কামিল মাদ্রাসা হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া ও বেড়া শাখার আয়োজনে সাঁথিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আবু হানিফের পরিচালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক মাওলানা আব্দুর গাফফার খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা- ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাও: মোখলেছুর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর ইদ্রিস আলম,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া শাখার উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন###
এম এ হাই
সাঁথিয়া পাবনা
১৬-০৮-২০২৫ ইং










