০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিনার্স গ্রুপে সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

Nurunnobi
  • Update Time : ০৩:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৪৮১ Time View

স্টাফ রিপোর্টারঃ
পাবনার আমিনপুরে অবস্থিত মেরিন ইঞ্জিনিয়ারদের শিল্পপ্রতিষ্ঠান মেরিনার্স গ্রুপ-এ সন্ত্রাসী হামলা, মালামাল লুট, ও কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা ও শ্রমিক। বুধবার (২০ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মেরিনার্স গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে একদল দক্ষ মেরিন ইঞ্জিনিয়ারের সম্মিলিত চেষ্টায়, যার মূল লক্ষ্য ছিলো দেশীয় শিল্পায়নে অবদান রাখা ও স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির অংশীদার মাসুদ রানা ও ফজলুল করিম কর্তৃক প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ এবং এরপর সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।

সমাবেশে জানানো হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যখন এই দুর্নীতির বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়, তখন অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী হারুন খানের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে গত কয়েক সপ্তাহে একাধিকবার কারখানায় হামলা চালায়। ৯ মে, ৫ আগস্ট ও ১০ আগস্ট তিন দফা হামলার সময় কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নেওয়া হয় এবং কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

মেরিনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ-কে একজন কর্মীবান্ধব ও নৈতিক উদ্যোক্তা হিসেবে উল্লেখ করে শ্রমিকরা বলেন, “তিনি সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন। সময়মতো বেতন, সুদমুক্ত ঋণ সুবিধা ও ন্যায্য সুযোগ-সুবিধা প্রদান করে তিনি দেশের শিল্প খাতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

সমাবেশ থেকে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতিষ্ঠান দ্রুত সচল না করা হলে, শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম, আরএসএম মোঃ হুমায়ুন কবীর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, টি‌এসএম মোঃ জহিরুল ইসলাম, মোঃ পিয়াস ইসলাম ও মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে এনে হাজারো পরিবারের জীবিকা রক্ষা করতে যেন জরুরি প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়।

Tag :

Share This Post

About Author Information

মেরিনার্স গ্রুপে সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

Update Time : ০৩:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫