০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন

Nurunnobi
  • Update Time : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩২৯ Time View

Oplus_16908288

মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়াঃ
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের ভাঙ্গুড়া উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখার সভাপতি মো. আবিদ হাসান আকাশ ও সাধারণ সম্পাদক মো.শেখ ফয়সাল রাসেল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে সোমবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা কমিটিতে মো.রবিউল করিম কে সভাপতি ও মো.সজিব হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ও পৌর সভাপতি মো. মিলন হোসেন ও মো. হৃদয় হোসেন কে সাধারণ করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মো. আসিক মাহমুদ, ইমরান,ইমন। পৌর কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মো.আতিক হোসেন, শ্রী সুশীল, মজিদ।

কমিটির সদস্যদের আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এসময় নতুন কমিটির সদস্যরা বলেন, জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী চেতনা লালন করে। অনলাইনে জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্স কমিটি সদা কাজ করে যাবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন মিডিয়া শূন্য, যখন দলের বিরুদ্ধে আওয়ামী লীগের নানান অপপ্রচার, বিএনপি দলীয় খবর গণমাধ্যমে প্রকাশ করা এক রকম বন্ধ তখনই এই অন-লাইনে প্রচার-প্রচারণা শুরু করেন বিএনপি প্রেমী তথা দেশ প্রেমী কিছু তরুন তাদের উদ্যোগে তৈরি হয় জেডফোর্স। কিন্তু নানান কারনে জেড ফোর্স ঐক্য ধরে রাখতে ব্যর্থ হলে একেবারে তৃণমূল পর্যায়ে কয়েকজন কর্মী চিন্তা করে আমরা আবার নতুন করে শুরু করবো সে চিন্তা ধারা থেকে প্রথম WE REVOLT নামে একটি অন-লাইন মাধ্যম তৈরি হয়। পরবর্তীতে বিভিন্ন কর্মীদের মাধ্যমে আজকের এই জিয়া সাইবার ফোর্স।

Tag :

Share This Post

About Author Information

ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন

Update Time : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫