০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
বেড়ার নতুন ভারেঙ্গায় সুতা প্রসেসিং মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Nurunnobi
- Update Time : ০৪:০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪১২ Time View
স্টাফ রিপোর্টারঃ
পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা এলাকায় অবস্থিত দুটি সুতা (মোড়ক) প্রসেসিং মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ( ২৪সেপ্টেম্বর ) এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নুরেন মায়িশা খান।

অভিযান চলাকালে তিনি জানান, বিভিন্ন অনিয়ম ও পরিবেশগত বিধিনিষেধ না মানার কারণে দুটি প্রসেসিং মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে এ ধরণের অনিয়ম পুনরায় পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :










