০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস

Nurunnobi
  • Update Time : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৬৬ Time View

পাবনা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে দেশের খ্যাতনামা ভর্তি সহায়ক প্রতিষ্ঠান ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, পাবনা শাখা।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শতাধিক কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ জাকারিয়া হুসাইন। এরপর ইসলামি সংগীত পরিবেশন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পী গোষ্ঠী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোকাস পাবনা শাখার সহকারী পরিচালক আরিফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক গোলাম রহমান। সভাপতিত্ব করেন পরিচালক আব্দুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকপার্ক-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ নাঈম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম এবং হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নাঈম হোসাইন বলেন, “আজকের এই সংবর্ধনা শুধু একটি আনন্দঘন অনুষ্ঠান নয়, এটি গর্ব ও প্রত্যাশার প্রতিচ্ছবি। তোমরা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জায়গা করে নিয়েছ। এই সাফল্য যেন ভবিষ্যতের পথপ্রদর্শক হয়। বিশ্ববিদ্যালয় জীবনে শুধুমাত্র ভালো ফলাফলের দিকেই নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে ফোকাসের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম নুরানি প্রেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাসিব আল হাসান ও আতিক শাহরিয়ার শাহিন, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মতিউর রহমান।

তারা বলেন, “আজ আমরা যে স্বপ্নের গন্তব্যে পৌঁছেছি, তার পেছনে ছিল পরিবার ও ফোকাসের অবিচল সহায়তা। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে নয়, সময় ব্যবস্থাপনা, নৈতিকতা ও মানসিক প্রস্তুতিতেও ফোকাস আমাদের অসাধারণ সহায়তা করেছে। ফোকাস ছিল আমাদের স্বপ্নযাত্রার সহযাত্রী।”

সমাপনী বক্তব্যে ফোকাস পাবনা শাখার মহাপরিচালক গোলাম রহমান বলেন,“টানা ৪৪ বছর ধরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতিতে নিরলসভাবে কাজ করছে ফোকাস। আমাদের লক্ষ্য কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়—প্রতিটি শিক্ষার্থীকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। এই শিক্ষাই তাদের জীবনের প্রতিটি স্তরে কাজে লাগবে। ফোকাস আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবে, তাদের স্বপ্ন পূরণের পথচলায়।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের পথে অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Share This Post

About Author Information

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস

Update Time : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫