বিএনপি ক্ষমতায় থাকলে আগুন সন্ত্রাস হয়- ডেপুটি স্পিকার
- Update Time : ০৯:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ২৭১ Time View
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. শামসুল হক টুকু বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে তারা আগুন সন্ত্রাস করে। আর আওয়ামিলীগ মানেই শান্তি শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে৷
বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম বলেন দেশের কোনো উন্নয়ন হয় নাই উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন দেশের রাস্তাঘাট স্কুল কলেজ, ব্রীজ,সেতু আগে কেমন ছিলো আর এখন কেমন পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ১৪ বছর কারাগারে ছিলেন অপরদিকে তারেক জিয়া দূর্নিতি করে লন্ডনে আছেন৷
১৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় পাবনার সাথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মিয়াপুর হাজী জসিম উদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন পর্যায়ে সামজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এসময় সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিন্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র আসিফ সামস রঞ্জন, সাথিয়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি হাসান আলী খান, সাথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা।
অনুষ্ঠানে ক্ষেতুপাড়া ইউনিয়নের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃভাতা সহ বিভিন্ন সুবিধাভোগীদের প্রায় ১০ হাজার জন মানুষ উপস্থিত ছিলেন










